২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলি আহমেদ ভারত গেছেন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ শনিবার সকালে ভারত গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2008, 07:25 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ শনিবার সকালে ভারত গেছেন। তিনি সেখানে ছয় দিন থাকবেন বলে দলীয় নেতারা জানিয়েছেন। এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হজরত খাজা মঈনউদ্দিন চিশতী (রহ.) মাজার জিয়ারতের জন্য কর্নেল অলি আহমেদ ভারত গেছেন।" প্রসঙ্গত, নতুন দিল্লিতে শান্তি সম্মেলনে যোগ দিতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক ও সুরঞ্জিত সেন গুপ্ত বুধবার ভারতে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩২২ ঘ.