২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা গাজীপুর জামালপুরে বার্ড ফ্লু, নিধন ১২ হাজার

পাবনা, গাজীপুর ও জামালপুরে বার্ড ফ্লু ধরা পড়ায় প্রায় ১২ হাজার হাজার হাঁস, মুরগি ও কবুতর নিধন করা হয়েছে। আমাদের পাবনা প্রতিনিধি জানান, সুজানগর উপজেলার একটি মুরগি খামারে বার্ড ফ্লু ধরা পড়লে মঙ্গলবার সন্ধ্যায় ওই খামারের ৮ হাজার মুরগি নিধন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2008, 05:15 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

পাবনা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা, গাজীপুর ও জামালপুরে বার্ড ফ্লু ধরা পড়ায় প্রায় ১২ হাজার হাজার হাঁস, মুরগি ও কবুতর নিধন করা হয়েছে। আমাদের পাবনা প্রতিনিধি জানান, সুজানগর উপজেলার একটি মুরগি খামারে বার্ড ফ্লু ধরা পড়লে মঙ্গলবার সন্ধ্যায় ওই খামারের ৮ হাজার মুরগি নিধন করা হয়। সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাইফুল ইসলাম জানান, সোমবার সুজানগর পৌরসভার ভবানীপুর মহল্লার সুলতান প্রামাণিকের খামারের প্রায় ২ হাজার মুরগি হঠাৎ মারা যায়। এসব মুরগির মল পরীক্ষায় এভিয়েন ইনফ্লেয়েঞ্জা (বার্ড ফ্লু) নিশ্চিত হয়। এরপর মঙ্গলবার সন্ধ্যায় কর্মকর্তাদের উপস্থিতিতে ওই খামারের ৮ হাজার মুরগি মেরে মাটিচাপা দেওয়া হয়। ইউএনও ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন- জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই, সুজানগর উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. লিয়াকত হোসেন, সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম এবং একজন সেনা প্রতিনিধি। অপরদিকে পাবনা শহরের আরিফপুর ও হাজিরহাট এলাকার কয়েকটি মুরগির খামারে গত দুই দিনে কমপক্ষে ২ হাজার মুরগি মারা গেছে। পরীক্ষার জন্য এসব মুরগির নমূনা ঢাকায় পাঠানো হয়েছে। গাজীপুর প্রতিনিধি জানান, কালিয়াকৈর উপজেলার বলিয়াদী গ্রামে বার্ড ফ্লু আক্রান্ত শিলামনি মুরগি খামারের এক কিলোমিটার এলাকার ২৩৭৮টি মুরগি, হাঁস ও কবুতর নিধন করা হয়েছে। কালিয়াকৈর উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ জানান, শিলামনি খামারের আশপাশের ২৫৮টি বাড়ি থেকে ১১৯০ মুরগি, ৬৫৪টি হাঁস এবং ৫৩৪টি কবুতর সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত নিধন করা হয়। এর আগে শিলামনি খামার থেকে ৫ হাজার ৮০টি মুরগি হাঁস, কবুতর নিধন এবং ৯৫৬৪টি ডিম ধ্বংস করা হয়। গাজীপুর পশু সম্পদ কর্মকর্তা ডা. কফিল উদ্দিন ভূইয়া বলেন, "শিলামনি খামার ছাড়া গাজীপুরে নতুন করে বার্ড ফ্লু সংক্রমণের খবর পাওয়া যায়নি।" জামালপুর প্রতিনিধি জানান, বার্ড ফ্লু ধরা পড়ায় মঙ্গলবার রাত আটটায় মেলান্দহ উপজেলায় একটি মুরগি খামারের এক হাজার পাঁচশত মুরগি নিধন করা হয়েছে। মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন চন্দ্র পন্ডিত জানান, মেলান্দহ পৌরসভার নয়ানগর গ্রামের মৌচাক পোল্টি ফার্মে বার্ড ফ্লু পাওয়া যাওয়ায় ওই খামারের সব মুরগি মেরে মাটিচাপা দেওয়া হয়েছে। ওই খামারের মালিক সামসুল আলম খাজা জানান, গত পাঁচদিন আগে থেকে তার খামারে মুরগি মারা যেতে থাকলে তা পরীক্ষা করা হয় এবং বার্ড ফ্লু ধরা পড়ে। তিনি আরও বলেন, ১২ লাখ টাকা ঋণ করে খামারটি গড়েছিলেন। এদিকে মেলান্দহের অন্যান্য খামারেও প্রতিদিন মুরগি মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/২৩১০ ঘ.