টাঙ্গাইল, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি ও পানি সম্পদ উপদেষ্টা ড. সি এস করিম বলেছেন, বোরো মৌসুমে ধান উৎপাদনে কৃষকদের সহযোগিতা দিতে ডিজেলে ভর্তুকি দেওয়া হবে। এই ভতুর্কির টাকা জমির মালিকরাই পাবে। কোন মধ্যস্বত্বভোগী সেচযন্ত্রের মালিককে তা দেওয়া হবে না।
সোমবার বিকেলে টাঙ্গাইল সার্কিট হাউজ মিলনায়তনে জেলার কৃষি ও পানি ব্যবস্থাপনা বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন।
উপদেষ্টা সি এস করিম বলেন, কৃষক যাতে সুলভ মূল্যে পানি ব্যবহার করতে পারে তা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, দু'দফা বন্যা ও সিডরের পরও কৃষকরা পুরোদমে ধান আবাদ শুরু করেছে। সরকার সার ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করেছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধগুলো বর্ষার আগেই মেরামতের জন্য উপদেষ্টা সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. আখতার আলী সরকার, পুলিশ সুপার মো. আবদুল মান্নান, কৃষি স
bdnews24