যশোর, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরস্বতী পূজার প্রসাদ বিতরণকে কেন্দ্র করে সোমবার দুপুরে যশোরের মাইকেল মধুসুদন কলেজে (এম এম কলেজ) ছাত্র-পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে সাতজন সামান্য আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরস্বতী পূজা উপলক্ষে সকালে যশোর এম এম কলেজ প্রাঙ্গণে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনা শেষে দুপুরে ছাত্র-ছাত্রীরা নিজেদের মধ্যে পূজার প্রসাদ বিতরণ করছিল। এসময় ছাত্র মৈত্রী ও ছাত্রদলের কর্মীর মধ্যে বাকবিতন্ডতা হয়।
একপর্যায়ে ক্যাম্পাসে অবস্থানরত পুলিশ সদস্যরা এগিয়ে এসে দু'গ্র"পের নেতা কর্মীদের সঙ্গে বৈরী আচরণ করে। এরপর ছাত্রনেতারা ক্যাম্পাস থেকে পুলিশকে বের করে দিতে কলেজ অধ্যক্ষকে অনুরোধ করেন।
কিন্তু তিনি অপরাগতা প্রকাশ করলে ছাত্ররা অধ্যক্ষের রুম থেকে বেরিয়ে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশও এসময় ছাত্রদের ধাওয়া করে। পরে পুলিশ ধাওয়া খেয়ে ক্যাম্পাসের বাইরে চলে যায়। এসময় অন্তত ৭জন ছাত্র ও পুলিশ সদস্য আহত হন।
এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জালাল উদ্দীন আহমেদ ও কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২২ ঘ.
bdnews24