২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু: গাজীপুরে ৫ হাজার হাঁস-মুরগি নিধন, ১০ হাজার ডিম ধ্বংস

গাজীপুরের কালিয়াকৈরে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বার্ড ফ্লু-র সংক্রমণ নিশ্চিত হওয়ার পর রোববার রাতে চার হাজার ৪২৮ টি মুরগি ৪২৫ টি হাঁস, ৩২৭ টি কবুতর নিধন এবং ৯ হাজার ৫৬৪টি ডিম ধ্বংস করা হয়েছে। কালিয়াকৈরের বলিয়াদী গ্রামে শিলামণি পোলট্রি খামারের এই সব হাঁস-মুরগি নিধন করে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 02:15 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

গাজীপুর, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈরে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বার্ড ফ্লু-র সংক্রমণ নিশ্চিত হওয়ার পর রোববার রাতে চার হাজার ৪২৮ টি মুরগি ৪২৫ টি হাঁস, ৩২৭ টি কবুতর নিধন এবং ৯ হাজার ৫৬৪টি ডিম ধ্বংস করা হয়েছে। কালিয়াকৈরের বলিয়াদী গ্রামে শিলামণি পোলট্রি খামারের এই সব হাঁস-মুরগি নিধন করে প্রশাসন। গাজীপুর পশুসম্পদ কর্মকর্তা ডা. কফিলউদ্দিন ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৫ ফেব্র"য়ারি থেকে শনিবার পর্যন্ত বলিয়াদী গ্রামের শিলামণি খামারে সাত'শ মুরগি মারা যাওয়ার খবর পেয়ে পশুসম্পদ কার্যালয় মৃত মুরগির নমুনা প্রথমে ঢাকা কেন্দ্রীয় পশুসম্পদ গবেষণা কেন্দ্র ও পরে সাভারের বাংলাদেশ পশুসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআর আই) পাঠায়। পরীক্ষায় বার্ড ফ্লু সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর রোববার রাত থেকে শিলামণি খামার ও এর আশপাশের এক কিলোমিটার এলাকার বাড়ি ঘরের হাঁস-মুরগি, কবুতর নিধন ও ডিম ধ্বংস করা হয়। জেলা পশুসম্পদ কর্মকর্তা জানান, বার্ড ফ্লু মোকাবেলা করতে জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তিনি আরও বলেন, আপাতত গাজীপুরে মুরগি আনা নেওয়া বন্ধ রাখা হবে। পোলট্রি রাজধানী হিসাবে পরিচিত গাজীপুরে এ দফায় বার্ড-ফ্লু সংক্রমণের ঘটনা এটিই প্রথম। শিলামণি খামারের মালিক আব্দুল হালিম মিয়া বলেন, মুরগি নিধন করায় অনেক ক্ষতি হয়েছে। তিনি এই ক্ষতি স্বীকার করছেন সবার স্বার্থে। তিনি বলেন, "এছাড়া তো কিছু করারও নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৪ ঘ.