২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা বিপি শিটের চালান আটক

মিথ্যা ঘোষণা দিয়ে আনা বিপি শিটের একটি চালান সোমবার সকালে আটক করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 12:49 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিথ্যা ঘোষণা দিয়ে আনা বিপি শিটের একটি চালান সোমবার সকালে আটক করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্দরের পরিচালক (পরিবহন) এস এম ফিরোজ আহমেদের নেতৃত্বে একটি দল বন্দর গেইট থেকে বাইরে নেওয়ার সময় ৩২ বান্ডিল বিপি শিটের একটি চালান আটক করে। পরে পরীক্ষা করে দেখা যায়, এই চালানের ঘোষণার সঙ্গে প্রকৃত মালামালের গরমিল রয়েছে। ঢাকার এস কে কর্পোরেশনের নামে আমদানি করা বিপি শিটের এই চালানে ১১ বান্ডেল স্টেইন স্টিলের শিট পাওয়া যায়। এই শিটের বিষয়টি ঘোষণায় উল্লেখ ছিল না। এগুলোর প্রকৃত দামও অনেক বেশি। বন্দর কর্তপক্ষ আটক চালান শুল্ক বিভাগের কাছে হস্তান্তর করেছে। আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার এস কে কর্পোরেশন ও সিঅ্যান্ডএফ এজেন্ট এস কে এন্টারপ্রাইজের বিরুদ্ধে তদন্তকরে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে শুল্ক বিভাগকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফআই/এমএসবি/১৮৪৫ ঘ.