ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রকল্পের মূল কাজ শেষ হয়েছে। ৮ ফেব্র"য়ারি পর্যন্ত তালিকায় নিবন্ধিত হয়েছেন ৩৪ লাখ ৩৭ হাজার ২৯৫ জন। যারা নিবন্ধন করাতে পারেননি, তাদের নিবন্ধনে ২৯ ফেব্র"য়ারি পর্যন্ত কাজ চলবে। এ জন্য বিভিন্ন স্থানে ১৩ বুথ খোলা হয়েছে।
ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয় পত্র প্রকল্পের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ সোমবার নির্বাচন কমিশন সচিবালয়কে জানানো হয়েছে, ঢাকা সিটি কর্পোরেশনে ভোটার নিবন্ধনের মূল কাজ শেষ হয়েছে। এখন পর্যন্ত যে সকল ভোটার নিবন্ধিত হননি তাদের আগামী ২৯ ফেব্র"য়ারির মধ্যে নিবন্ধিত হতে হবে।
ঢাকা বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফুর রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা সিটি কর্পোরেশনের অধিকাংশ ভোটার নিবন্ধিত হয়েছেন। এখনও যারা বাদ পড়েছেন, তাদের নিবন্ধনের সুযোগ করে দেওয়ার জন্যে ফেব্র"য়ারি মাস পর্যন্ত কাজ চলবে। বাদ পড়াদের নির্দিষ্ট বুথে গিয়ে নিবন্ধন করাতে হবে।"
তিনি আরও বলেন, "এরপরও কেউ বাদ থাকলে নির্বাচন কমিশনের আগের পরিকল্পনা অনুযায়ী মহানগর নাট্যমঞ্চে কেন্দ্রীয় সার্ভার কক্ষে নিবন্ধনের সুযোগ থাকবে।"
গত ১ ডিসেম্বর ঢাকা সিটি কর্পোরেশনে ভোটার তালিকার কাজ শুরু হয়।
ঢাকা বিভাগীয় উপ-নির্বাচন কমিশনারের কার্যালয় জানায়, ১০ ফেব্র"য়ারি পর্যন্ত ৩৬ লাখ ৩ হাজার ৮৫১ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে।
এর মধ্যে ৮ ফেব্র"য়ারি পর্যন্ত ৩৪ লাখ ৩৭ হাজার ২৯৫ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে বলে নির্বাচন কমিশন সচিবালয় জানায়।
২০০৬ সালে বাতিল ভোটার হওয়া তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা ছিল ৩৯ লাখ ৭৮ হাজার ৬২৭ জন।
বিশ্বাস লুৎফুর রহমান বলেন, এবার ছবিসহ ভোটার তালিকায় দ্বৈত ও ভুয়া ভোটার হওয়ার সুযোগ না থাকায় ভোটার সংখ্যা কমেছে।
সিটি কর্পোরেশনের ২৮টি থানার বাদপড়া ভোটারদের নিবন্ধনের জন্য মোট ১৩টি বুথ খোলা হয়েছে। এক একটি বুথের আওতায় কয়েকটি করে থানা রয়েছে।
বাদপড়াদের নিবন্ধনে যে সব নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে, কাফরুল ও গুলশান- ৯৮৯৮৮৪৫, উত্তরা ও বাড্ডা- ৮৯৩২৮৭৭, ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত- ৮৭৫০০১১ (এক্স ৭৭৬৬), মিরপুর, পল্লবী ও শাহআলী- ০১৭৩০০২০৫০৬, মোহাম্মদপুর ও আদাবর- ০১৭৩০০২০৫০৭, কোতোয়ালি ও সুত্রাপুর- ০১৭৩০০২০৫০৮, যাত্রাবাড়ি ও শ্যামপুর- ০১৭৩০০২০৫০৯, পল্টন ও মতিঝিল- ০১৭৩০০২০৫১০, সবুজবাগ- ০১৭৩০০২০৫১১, ধানমন্ডি, নিউমার্কেট ও হাজারীবাগ- ০১৭৩০০২০৫১৭, লালবাগ ও কামরাঙ্গীরচর- ০১৭৩০০২০৫১৮, খিলগাঁও- ০১৭৩০০২০৫১৯ এবং রমনা, শাহবাগ, শিল্পাঞ্চল ও তেজগাঁও- ০১৭৩০০২০৫২০।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/এসএনডি/১৮০৭ ঘ.
bdnews24