২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিমান্ড শেষে আলাল কারাগারে

বিএনপির সাবেক সাংসদ ও যুব দলের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলালকে দুই দিন পুলিশ রিমান্ড শেষে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে পুলিশ তার একমাসের আটকাদেশেরও আবেদন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 10:00 AM

Updated : 26 Aug 2022, 01:22 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিএনপির সাবেক সাংসদ ও যুব দলের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলালকে দুই দিন পুলিশ রিমান্ড শেষে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে পুলিশ তার একমাসের আটকাদেশেরও আবেদন করেছে। সোমবার দুপুরে আলালকে মহানগর হাকিম ইসমত আরা জাহানের আদালতে হাজির করা হয়। এসময় আলালের কৌসুলিরা জামিনের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত আলালকে প্রথম শ্রেণীর বন্দি মর্যাদাদান (ডিভিশন) ও কারাবিধি অনুযায়ী সুচিকিৎসার ব্যবস্থা নিতে বলেছেন। আদালতে আলাল নিজেকে নির্দোষ দাবি করে বলেন,'' আমার কী অপরাধ। আমি কী করেছি ?। বর্তমানে জনগণ ভালো নেই। বিএনপি সরকারের আমলে জনগণ ভালো ছিল।'' আলালের পক্ষে কৌসুলি ছিলেন, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও সানাউল্লাহ মিয়া। গত শুক্রবার মোহাম্মদপুর থানা পুলিশ আলালকে তার লালমাটিয়ার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর ও তেজগাঁওয়ে সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ড করার অভিযোগ এনে জরুরি বিধিমালায় মামলা করা হয়। মোহাম্মদপুর থানার উপ পরির্দশক সিদ্দিকুর রহমান এ মামলা দায়ের করেন। ওইদিনই আদালতের নির্দেশে আলালকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএম/আরএ/এসকে/১৫৫৩ঘ.