রাঙামাটি, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাঘাইছড়ি উপজেলার খেদার মারা ইউনিয়নের দূর্গম রাঙ্গাদুরছড়ি এলাকায় রোববার জেএসএস সংস্কারপন্থী গ্র"পের দুই সদস্যকে অজ্ঞাত নামা অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। নিহতরা হলেন- তন্তু চাকমা ও সুরেশ চন্দ্র চাকমা।
সকাল সাড়ে ১১ টা দিকে গোপনে চাঁদা আদায়ের সময় প্রতিপক্ষ গ্র"পের অস্ত্রধারীরা তাদের হত্যা করে বলে এলাকাবাসী জানিয়েছে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবীর জানান, ঘটনাস্থলে দুইজনের লাশ পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
এ ব্যাপারে বাঘাইছড়ি থানায় একটি হত্যা মামলা হয়েছে।
এলাকাবাসী জানায়, রাঙ্গাদুরছড়ি এলাকায় মিলন দের বাড়ির কাছে একটি দোকানে জেএসএসের (জনসংহতি সমিতি) সংস্কারবাদী গ্র"পের ওই দুই সদস্য চাঁদা আদায়ের জন্য বসেছিল। এ সময় ১০/১২ জনের অস্ত্রধারী একটি দল সেখানে চাঁদা আদায়কারীদের খোঁজাখুজি করে। অবস্থা টের পেয়ে ওই দুইজন পালানোর সময় অস্ত্রধারীরা তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে। ঘটনাস্থলে তারা মারা যান।
এলাকাবাসীদের মতে, নিহত দুজনই জে এস এস এর সংস্কারপন্থী গ্র"পের সদস্য। তারা ওই এলাকায় গোপনে চাঁদা আদায় করতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৮ ঘ.
bdnews24