চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরসরাই উপজেলার আজমপুর বাজারে রোববার ভোর রাতে সন্ত্রাসীদের গুলিতে নজরুল ইসলাম শিপন নামে এক মাছচাষী নিহত হয়েছেন। এই ঘটনার পরপর গণপিটুনিতে মারা গেছেন হামলাকারী সন্ত্রাসীদের পাঁচজন। আহত হয়েছেন আরও তিন সন্ত্রাসী।
মাছের ঘের দখলকে কেন্দ্র করে এই হামলা হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশি রিভলবার উদ্ধার করেছে।
নিহত পাঁচজনের মধ্যে চারজনের নাম জানা গেছে। এরা হলেন- মো. শওকত, প্রিয়তোষ বড়
bdnews24