২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁও ও সবুজবাগ এলাকা থেকে চোরাই ট্রান্সফরমার উদ্ধার

ঢাকার খিলগাঁও ও সবুজবাগ এলাকার কয়েকটি বৈদ্যুতিক সারঞ্জাম বিক্রির প্রতিষ্ঠান থেকে গত ৪৮ ঘন্টায় ৫০টি চোরাই ট্রান্সফরমার ও এর খুচরা যন্ত্রাংশ উদ্ধার করেছে গাজীপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2008, 02:42 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

গাজীপুর, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার খিলগাঁও ও সবুজবাগ এলাকার কয়েকটি বৈদ্যুতিক সারঞ্জাম বিক্রির প্রতিষ্ঠান থেকে গত ৪৮ ঘন্টায় ৫০টি চোরাই ট্রান্সফরমার ও এর খুচরা যন্ত্রাংশ উদ্ধার করেছে গাজীপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে টঙ্গী ও ঢাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- রফিকুল ইসলাম (২০), সাদেকুল ইসলাম (২১), রাসেল মিয়া (৩০) ও নবী হোসেন (৩৫)। উদ্ধারকৃত ট্রান্সফরমারগুলোর আনুমানিক মূল্য দুই কোটি টাকা বলে জানান গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক রবিউল হোসেন। গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান জানান, শুক্রবার পুলিশ টঙ্গী থেকে নবী হোসেনকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী ঢাকার খিলগাঁও ও সবুজবাগ এলাকার এসএস ইলেকট্রনিক কোম্পানি, মিলি ইলেকট্রনিক কোম্পানি, মাল্টি পাওয়ার ইলেকট্রনিক কোম্পানি, মাল্টি পাওয়ার ইঞ্জিনিয়ারিং ও এসকে ইলেকট্রনিক্স থেকে এসব মালামালসহ বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়। কামরুল হাসান আরও জানান, গাজীপুর জেলার জয়দেবপুর, টঙ্গী ও কালিয়াকৈর এবং ঢাকার হাজারীবাগ ও রমনা থানা এলাকা থেকে পল্লী বিদ্যুৎ, ডেসা ও ডেসকোর এ ট্রান্সফরমারগুলো চুরি হয়েছিল। এগুলোর রঙ ও আকার পরিবর্তন করে আবার বিক্রি করা হতো। গাজীপুর পল্লী বিদ্যুত সমিতির মহাব্যবস্থাপক রবিউল হোসেন জানান, চলতি সেচ মওসুমে ট্রান্সফরমার চুরি রোধ করতে সহযোগিতা চেয়ে স