নীলফামারী, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরিয়া সারের দাবিতে নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কৃষকেরা শনিবার সকালে কাজিরহাটে নীলফামারী-সৈয়দপুর সড়ক চার ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় সড়কের দুদিকে যানজটের সৃষ্টি হয়।
সদর থানার উপ-পরিদর্শক শাহাবুদ্দিন দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সার দেওয়ার ব্যবস্থা করবেন বলে তিনি আশ্বাস দেওয়ার পর বিক্ষুব্ধ কৃষকেরা শান্ত হন এবং অবরোধ তুলে নেন।
সড়ক অবরোধকারী কৃষক ও সংগলশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সাইদুর রহমান জানান, ৪ ও ৫নম্বর ওয়ার্ডের কোনো কৃষক চলতি ইরি-বোরো মৌসুমে ইউরিয়া সারও পাননি। চারা রোপণের প্রায় একমাস হতে চলেছে। ইউরিয়ার অভাবে ক্ষেতের চারা দুর্বল হয়ে পড়েছে।
তিনি জানান, ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনিসুর রহমানের কাছে ইউরিয়ার জন্য বার বার ধর্না দেন তারা। তিনি সারের ব্যবস্থা করবেন বলে প্রতিশ্র"তি দেন। তার প্রতিশ্র"তি অনুযায়ী শনিবার সকালে কাজিরহাটে সার ডিলার রনজিৎ কুমার কুণ্ডুর কাছে গিয়েও তারা ইউরিয়া পাননি।
সার না পেয়ে কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে উঠেন। তারা সকাল ৭টায় কাজিরহাটে নীলফামারী-সৈয়দপুর সড়ক অবরোধ করেন। সকাল ১১টার দিকে সদর থানার পুলিশ এসে সারের ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রতি দিলে তারা অবরোধ তুলের নেন।
সংগলশী ইউনিয়নের কৃষকরা ইউরিয়া সার পেতে হয়রানির শিকার হচ্ছেন- এই কথা স্বীকার করে নীলফামারী সার সমিতির সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পার্
bdnews24