ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ৩৭ জেলায় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) ভাইরাসের বিস্তার ঘটলেও পশু সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দাবি করেছেন, বার্ড ফ্লু পরিস্থিতি এখনো সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
বুধবার মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মানিক লাল সমদ্দার এ দাবি করেন।
মানিক লাল সমাদ্দার বলেন, গত বছরের মার্চ মাস থেকে ৫ ফেব্র"য়ারি পর্যন্ত দেশের ৩৭টি জেলার ৬০টি উপজেলা ও আটটি মহানগর থানা এলাকার ১১৬টি হাস-মুরগির খামারে বার্ড ফ্লুর সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে শুধু জানুয়ারি মাসেই ১২ জেলার ৩২টি খামারে বার্ড ফ্লু সংক্রমণের খবর পাওয়া গেছে। আর ফেব্র"য়ারির প্রথম পাঁচ দিনে বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে নতুন পাঁচ জেলায়। গত মার্চ থেকে এ পর্যন্ত মোট ৪ লাখ ৬১ হাজার ৩১১টি হাঁস, মুরগি ও কবুতর নিধন এবং ৪ লাখ ৪৮ হাজার ১৫টি ডিম ধ্বংস করা হয়েছে।
মাত্র ৩৫ দিনে ১৭ জেলায় বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার বিষয়টি আশঙ্কাজনক কি না তা জানতে চাইলে মানিক লাল সমাদ্দার বলেন, "একদিনে সব খামারে এর বিস্তৃতি ঘটেনি। পর্যায়ক্রমে ঘটছে। তবে সরকার এর বিস্তৃতি রোধে কার্যকর ব্যবস্থা নিয়েছে। দেশের ভেতরে ১২টি পয়েন্টে ভাইরাস প্রতিরোধক ওষুধ ছিটানোসহ দেশের প্রতিটি জেলার প্রবেশমুখে ওষুধ
bdnews24