ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে বিশেষ বাণিজ্য সুবিধা পেতে হলে শ্রমিকের অধিকার বাস্তবায়নের পাশাপাশি তাদের সংগঠন করার স্বাধীনতা দিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশে দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গীতা পাসি।
বাংলাদেশে শ্রমিক স্বার্থ রক্ষায় সরকার, কারখানা মালিক ও ব্যবসায়ীদের আরও আন্তরিক হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার ঢাকায় যুক্তরাষ্ট্রের কটন কাউন্সিলের 'আন্তর্জাতিক নিবন্ধন পুরস্কার' প্রদান অনুষ্ঠানে গীতা পাসি বলেন, "দাবি-দাওয়া আদায়ে সংগঠিতভাবে কথা বলার সামর্থ্য রয়েছে শ্রমিকদের। এদিকে নজর না দিলে রাজপথে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ার বাস্তব হুমকি রয়েছে।"
শ্রমিকের অধিকার বর্তমান আন্তর্জাতিক বাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়- মন্তব্য করে তিনি বলেন, "বিশেষ বাণিজ্য সুবিধা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে অবস্থান সুনির্দিষ্ট- শ্রমিকের অধিকার বাস্তবায়ন ও শ্রমিক সংগঠন করার স্বাধীনতা দিতে হবে।"
যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স গীতা পাসি জানান, যুক্তরাষ্ট্রে জিএসপি (জেনারেলাইজড সিস্টেমস অফ প্রেফারেন্সেস) সুবিধা পেতে বাংলাদেশের আবেদন বিবেচনা করছে তার সরকার। এছাড়া তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
জিএসপি সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট কিছু পণ্য রপ্তানিতে বিশেষ শুল্ক সুবিধা পাওয়া যায়।
জরুরি অবস্থার মধ্যেও মানুষের মৌলিক অধিকারের দিকে লক্ষ্য রাখতে সরকারের প্রতি আহ্বান জানান গীতা পাসি।
তিনি বলেন, "শ্রমিকদের অধিকার রক্ষায় সরকার, শিল্প মালিক ও শ্রমিক পক্ষ ইতোমধ্যে একযোগে কাজ করছে। প্রধান শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে এ বিষয়ে আরও আলোচনা হলে পরিস্থিতি অনেক বেশি স্থিতিশীল থাকবে, বাংলাদেশের অর্থনীতির জন্যও তা ইতিবাচক হবে।"
অনুষ্ঠানে গীতা পাসি বলেন, নির্বাচন, দুর্নীতি বিরোধী অভিযান ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সরকারের চলমান কার্যক্রম এগিয়ে নেওয়া প্রয়োজন। এ কাজে সরকারকে সহযোগিতার জন্য ব্যবসায়ী স
bdnews24