ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেবার মান উন্নত করতে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসি কর্মকর্তারা জানান, গত ৩০ ডিসেম্বর টেলিটক, গ্রামীণফোন, বাংলালিংক, একটেল ও সিটিসেলকে চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, অধিকাংশ মোবাইল নেওয়ার্কের মান নিম্নমানের। একটি কলের জন্য একাধিকবার চেষ্টা করতে হয়। কথা বলার সময় হঠাৎ করে লাইন কেটে যাওয়ার পাশাপাশি একমুখী কথা শোনা যায়। অনেক সময়ই কথা একজন শুনতে পেলেও অপরপ্রান্তের কথা শোনা যায় না। এছাড়া কথা বলার সময় প্রতিধ্বনী ও শব্দ ভেঙে যায়।
টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) আমিনুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার বলেন, "বিটিআরসির কাছ থেকে আমরা একটি চিঠি পেয়েছি। নতুন কিছু সিডিএম সেবাদানকারী প্রতিষ্ঠান আসায় আমাদের নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি বিটিআরসিকে জানানো হয়েছে। সমস্যার সমাধানের চেষ্টা করছি আমরা।"
নাম না প্রকাশ করার শর্তে বিটিআরসির এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেবার মান ভালো করার জন্য আমরা অপারেটরদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। কারণ, ভালো সেবা পাওয়া গ্রাহকের অধিকার।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এসএনডি/১৭৫১ ঘ.
bdnews24