ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের ত্র"টিপূর্ণ তিন নম্বর কুপ বন্ধ করা হলেও গ্যাসের উদগিরণ কমেনি। এই কুপের কারণেই বিস্তীর্ণ এলাকায় গ্যাস লিকেজ হচ্ছে কিনা সেটা নিশ্চিত হতে আরও অন্তত ৫/৬ মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে বিজিএফসিএল।
সোমবার দুপুরে তিতাস গ্যাস ক্ষেত্র নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) এর বাহ্মণবাড়িয়ার বিরাসারে অবস্থিত প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর কবীর বলেন, তিতাস নদী ও দু'পাড়ের উদগিরণ বন্ধে ত্র"টিপূর্ণ তিন নম্বর কূপটি পরিত্যক্ত করা হয়েছে। এর পরও গ্যাস উদগিরণ কমেনি।
তিনি জানান, তিন নম্বর কূপের গ্যাস লিকেজের কারণেই এটা হচ্ছে কিনা তা নিশ্চিত হতে আরও ৫/৬ মাস অপেক্ষা করতে হবে।
এ ব্যাপারে মহাব্যবস্থাপক (অপারেশন) আব্দুল আখের আওয়াল বলেন, উদগিরণ কমতে আরও কিছুদিন সময় লাগবে। কারণ যে পরিমাণ গ্যাস মাটির নিচে জমে আছে তা বের হয়ে শেষ হওয়ার পরই উদগিরণ কমবে।
দৈনিক ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনকারী তিন নম্বর কূপটি পরিত্যক্ত করতে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক আমেরিকান কোম্পানি বুটস অ্যান্ড কুটসকে দায়িত্ব দেওয়া হয়। এ কাজটি করতে প্রায় ৭০ কোটি টাকা খরচ হয়েছে।
উপ-মহাব্যবস্থাপক মো: কামরুজ্জামান বলেন, প্রায় ৩০ বছরের পুরনো আরও তিনটি কূপের সংস্কারের (ওয়ার্ক ওভার) কাজ হাতে নেওয়া হয়েছে। খুব শিগগগির এ কাজ ধরা হবে।
তিনি বলেন, যথাসময়ে তিন নম্বর কূপটি সংস্কার করা হলে হয়তো বন্ধ করতে হতো না। তিনটি কূপের সংস্কার এবং তিন নম্বর কূপ পরিত্যক্তকরণ পরবর্তী কার্যক্রম দেখভাল করতে মালয়েশীয় একটি কোম্পানির একজন বিশেষজ্ঞকে নিয়োগ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (মানবসম্পদ) মো: ইমাম হোসেন, মহাব্যবস্থাপক (টেকনিকেল সার্ভিসেস) মো: নুরুল আবসার ও কোম্পানি সচিব মো: মজিবুর রহমান প্রমুখ।
তিতাস গ্যাস ক্ষেত্রের ত্র"টিপূর্ণ তিন নম্বর কূপে গ্যাস লিকেজের কারণে অনতিদূরের কয়েকটি গ্রামে এবং পাশের লইস্কা বিলে কয়েক বছর ধরে গ্যাস উদগিরণ ও প্রজ্জ্বলনে এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
গ্যাসের প্রবল চাপে গ্রামগুলোর নলকুপ থেকে এখনও বিরামহীন পানি বের হচ্ছে। গ্যাস উদগিরণের কারণে আগুন ধরে যে কোন সময় মারাত্মক দুর্ঘটনার আশংকা গ্রামবাসীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৭ ঘ.
bdnews24