ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার ও ঠাকুরগাঁওয়ে গত দুদিনে ছয় হাজার হাঁস, মুরগি ও কবুতর নিধন করা হয়েছে। এছাড়া বাগেরহাটের মোরেলগঞ্জে একটি খামারে ৪৮ ঘন্টায় নয় শতাধিক মুরগির মৃত্যু হওয়ায় বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
আমাদের প্রতিনিধির পাঠানো খবর-
সাভার: সাভারের আশুলিয়া ইউনিয়নের বেশমা এলাকার রিয়া পোল্ট্রি খামারে রোববার দুপুরে সাড়ে ৫ হাজার মুরগি নিধন করা হয়েছে।
সাভার উপজেলা পশু সম্পদ কর্মকর্তা আ. মো. ফরহাদুল আলম জানান, এর আগে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) আক্রান্ত কুটুরিয়ার রহমান পোল্ট্রি খামারের এক কিলোমিটারের মধ্যে অবস্থিত বেশমা এলাকার রিয়া পোল্ট্রি খামারে বার্ড ফ্লু সনাক্ত করা হয়।
মো. মহিউদ্দিনের এ খামারের সাড়ে পাঁচ হাজার মুরগি মেরে মাটি চাপা দেওয়া হয়।
রোববার দুপুরে এ নিধন অভিযানে অংশ নেন ঢাকা জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ড. ফরহাদুল আলম, অতিরিক্ত জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল ইসলাম, সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাঈম আক্তার আব্বাসী প্রমুখ।
আ. মো. ফরহাদুল আলম জানান, বার্ড ফ্লু আক্রান্ত অন্যান্য খামার সনাক্তের চেষ্টা চলছে।
ঠাকুরগাঁও: বার্ড ফ্লু ধরা পড়ার পর শনিবার রাতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের বীরহলি গ্রামের ১২৯০টি মুরগি, হাঁস, পোষা পাখি ও কবুতর মারা হয়েছে। ধ্বংস করা হয়েছে ১৯৯টি ডিম।
ঠাকুরগাঁও জেলা পশুসম্পদ কর্মকর্তা বিমল চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রশাসনের সহযোগিতায় বীরহলি গ্রামের ১৭৩টি পরিবারের ৯৪৪টি মুরগি ও মুরগির বাচ্চা, ১১০টি হাঁস, ২১টি পোষা পাখি ও ১১টি কবুতর নিধন করা হয়েছে।"
রোববারও রঘুনাথপুর, জগথা, পালিগাঁও গ্রামের অনেক বাড়িতে মুরগি মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
বিমল চন্দ্র দাস জানান, বার্ড ফ্লুর বিস্তার রোধে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্থানে জীবাণুনাশক
bdnews24