২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সেবা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ

চট্টগ্রাম সিটি করপোরেশনে ম্যাজিস্ট্রেট না থাকায় নগরীর খালগুলোর দু'পাশে উচ্ছেদ কার্যক্রম থমকে আছে। খাল খনন ও সংস্কারে বাধা হয়ে দাঁড়িয়েছে খালের উভয় পাশের অবৈধ স্থাপনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2008, 02:16 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশনে ম্যাজিস্ট্রেট না থাকায় নগরীর খালগুলোর দু'পাশে উচ্ছেদ কার্যক্রম থমকে আছে। খাল খনন ও সংস্কারে বাধা হয়ে দাঁড়িয়েছে খালের উভয় পাশের অবৈধ স্থাপনা। এছাড়া সভায় নগরীর উন্নয়নে করপোরেশনের সঙ্গে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা ও অন্যান্য সেবা প্রতিষ্ঠানের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। রোববার বিকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভায় করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা এ কথা জানান। তারা নগরীর স্থায়ী জলাবদ্ধতা নিরসনে খালগুলো দখলমুক্ত করে খনন ও সংস্কার কাজ চালানো জরুরি বলে উল্লেখ করেন। কর্মকর্তারা বলেন, যেসব স্থানে ইতোমধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে সেখানে খাল খনন পুরোদমে চলছে। সিটি করপোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় বক্তারা নগরীর উন্নয়নে করপোরেশনের সঙ্গে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা ও অন্যান্য সেবা প্রতিষ্ঠানের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। সভায় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম জানান, নগরীর সড়ক সংস্কারের জন্য ইতোমধ্যে সরকার ২৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এছাড়া সংশোধিত এডিপিতে সাতটি উন্নয়ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে তিনি জানান। ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগীয় কমিশনার হোসাইন জামিল, পুলিশ কমিশনার এম আকবর আলী, ওয়ার্ড কমিশনার নিয়াজ মো. খান, শহীদুল আলম ও রেখা আলম চৌধুরী এবং চিটাগাং প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল আলম বক্তব্য রাখেন। সেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় সুদৃঢ় করা গেলে নগরীর উন্নয়ন কাজ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে বলে অভিমত ব্যক্ত করেন ভারপ্রাপ্ত মেয়র। বিভাগীয় কমিশনার সরকারি বিভিন্ন সংস্থার কাছ থেকে করপোরেশনের বকেয়া পাওনা আদায়ে আরও সচেষ্ট হওয়ার অনুরোধ জানান। বাণিজ্যিক রাজধানীর বিষয়টি শুধুমাত্র ঘোষণার মধ্যে সীমিত না রেখে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের একযোগে কাজ করার আহবান জানান পুলিশ কমিশনার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২০১২ ঘ.