২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদিতে নিহতদের বিষয়ে সিদ্ধান্ত হবে পরিবারের মত নিয়ে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ১১ বাংলাদেশীর মরদেহ নিয়ে পরবর্তী করণীয় তাদের পরিবারের ইচ্ছা অনুযায়ীই স্থির করা হবে বলে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2008, 11:49 AM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ১১ বাংলাদেশীর মরদেহ নিয়ে পরবর্তী করণীয় তাদের পরিবারের ইচ্ছা অনুযায়ীই স্থির করা হবে বলে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন। নিহত বাংলাদেশীদের লাশ দেশে ফেরত আনা হবে না সৌদি আরবেই দাফন করা হবে পরিবারের সদস্যরা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। দাম্মাম শহরের কাছে আর্তিক নামের স্থানে বৃহস্পতিবারের ওই দুর্ঘটনায় ১১ বাংলাদেশী শ্রমিকসহ ১৩ জন নিহত হয়। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আবুল কালাম শনিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিহত বাংলাদেশীদের বাড়ির ঠিকানায় যোগাযোগ করা হয়েছে। পরিবারের মত নিয়ে মরদেহের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।" দুর্ঘটনায় আহত বাংলাদেশী শ্রমিকদের সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দূতাবাস কর্মকর্তা জানান। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া ডেস্কের মহাপরিচালক আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনায় যে ১১ জন নিহত হয়েছেন, তারা হলেন- আরিফুর রহমান, পিতা: তৈয়েবুর রহমান; আব্দুল কাদের, পিতা: আকবর; মনিরুল ইসলাম, পিতা: খোকন আলী; মন্টু, পিতা: হালিম মামুন; আব্দুল হালিম, পিতা: হাবিব্ল্লু