২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মুরগি বিক্রি কমেছে, ঢাকায় বেড়েছে সবজির দাম

নগরীর খুচরা বাজারগুলোতে খামারের ব্রয়লার মুরগির বিক্রি অর্ধেকে নেমে এসেছে। বিক্রি কমেছে দেশি মুরগিরও। বিক্রেতারা বলছেন, বিভিন্ন জেলায় বার্ড ফ্লু সংক্রমণ হওয়ায় ক্রেতারা মুরগি কিনছেন কম। বিক্রি কমলেও দাম কমেনি। শুক্রবার সকালে রেয়াজুদ্দিন বাজারের খুচরা মুরগি বিক্রেতা বশির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৫ দিন আগেও সাপ্তাহিক ছুটির দিনে দুপুর বারটা পর্যন্ত ২০ হাজার টাকার ব্রয়লার মুরগি বিক্রি হতো। আজ (শুক্রবার) বিক্রি হয়েছে পাঁচ হাজার টাকার মত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2008, 11:10 AM

Updated : 26 Aug 2022, 01:18 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর খুচরা বাজারগুলোতে খামারের ব্রয়লার মুরগির বিক্রি অর্ধেকে নেমে এসেছে। বিক্রি কমেছে দেশি মুরগিরও। বিক্রেতারা বলছেন, বিভিন্ন জেলায় বার্ড ফ্লু সংক্রমণ হওয়ায় ক্রেতারা মুরগি কিনছেন কম। বিক্রি কমলেও দাম কমেনি। শুক্রবার সকালে রেয়াজুদ্দিন বাজারের খুচরা মুরগি বিক্রেতা বশির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৫ দিন আগেও সাপ্তাহিক ছুটির দিনে দুপুর বারটা পর্যন্ত ২০ হাজার টাকার ব্রয়লার মুরগি বিক্রি হতো। আজ (শুক্রবার) বিক্রি হয়েছে পাঁচ হাজার টাকার মত। চট্টগ্রামে বার্ড ফ্লু সংক্রমণ না হলেও ক্রেতারা সতর্কতা বা আশংকা থেকে মুরগি কিনছেন না বলে তিনি জানান। বার্ড ফ্লুর সংক্রমণ ঠেকাতে বিভাগীয় পশুসম্পদ দপ্তর ইতোমধ্যে বিভিন্ন ধরনের সতর্ককতামূলক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে জেলার সীমান্তে শুভপুর ব্রিজে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে হাঁস-মুরগি, ডিম ও পশু খাদ্যবাহী যানবাহনে জীবাণুনাশক