২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

বিশ্ব ইজতেমা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃ মন্ত্রণালয় বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব) এম এ মতিন এ সংক্রান্ত ব্যবস্থা নেওয়ার জন্যে নির্দেশ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2008, 04:57 PM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিশ্ব ইজতেমা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃ মন্ত্রণালয় বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব) এম এ মতিন এ সংক্রান্ত ব্যবস্থা নেওয়ার জন্যে নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ইজতেমায় নিরাপত্তার অংশ হিসাবে ১০ হাজারের বেশি পুলিশ, বিডিআর, এপিবিএন ও আনসার সদস্য কাজ করবে। এছাড়া ৭০০ র‌্যাব সদস্য টহলে থাকবে। র‌্যাবের পক্ষ থেকে সিসিটিভি মোতায়েন ও হেলিকপ্টার টহলের ব্যবস্থা থাকছে। ইজতেমা ৩০ জানুয়ারি শুরু হয়ে ১ ফেব্র"য়ারি পর্যন্ত তিনদিন চলবে। ইজতেমায় মুসল্লিদের ৪টি গভীর নলকুপের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ করা হবে। এছাড়া মোট ১ হাজার ৭০০ টয়লেট থাকবে। বিদেশিদের জন্যে থাকবে ১০৪টি বাথরুম। তুরাগ নদী পারাপারে সুবিধার জন্যে সেনাবাহিনী ১০টি অস্থায়ী পল্টুন নির্মাণ করবে। ইজতেমায় বিশ্বের ৭২টি দেশ থেকে প্রায় ২০হাজার অতিথি আসার সম্ভাবনা রয়েছে। তাদের ৪৫ দিনের জন্য 'অন অ্যারাইভাল' (বিমানবন্দরে) ভিসা দেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২২৫৭ঘ.