২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেলেন ১৪ জন

যুগ্ম সচিব পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 04:40 PM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুগ্ম সচিব পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করে। পদোন্নতিপ্রাপ্তরা হলেন- সাভারের বিপিএটিসি'র তিন এমডিএস নাসিরউদ্দিন আহমেদ, সৈয়দ মাহবুব হাসান ও বেগম জিশান আরা আরাফুন্নেছা; বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. ইসমাইল হোসেন; সিলেট বিভাগীয় কমিশনার ড. জাফর আহমেদ খান; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব উজ্জ্বল বিকাশ দত্ত; স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. নজিবুর রহমান; প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক মো. এহসানুল হক; খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. শফিকুল ইসলাম; মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের পরিচালক খোরশেদ আলম; বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. গোলাম হোসেন; অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সচিব মনোয়ারা বেগম; ব্যান্সডকের পরিচালক সেতারা বানু চৌধুরী; বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের পরিচালক ডা. দিল আফরোজ হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/এসকে/২২৩৯ঘ.