২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় দৌলতদিয়া ও মাওয়ায় ফেরি চলাচল বিপর্যস্ত

ঘন কুয়াশার কারণে শনিবার রাত থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২ ঘণ্টা এবং মাওয়া-কাওড়াকান্দি নৌ রুটে সাড়ে সাত ঘন্টা ফেরি চলচল বন্ধ ছিল। নদীর দুই পাড়ে আটকা পড়া যানবাহনে যাত্রীদের শীত ও কুয়াশায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2008, 04:44 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে শনিবার রাত থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২ ঘণ্টা এবং মাওয়া-কাওড়াকান্দি নৌ রুটে সাড়ে সাত ঘন্টা ফেরি চলচল বন্ধ ছিল। নদীর দুই পাড়ে আটকা পড়া যানবাহনে যাত্রীদের শীত ও কুয়াশায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। রাজবাড়ী প্রতিনিধি জানান, ঘন কুয়াশার কারণে শনিবার রাত থেকে সাড়ে ১০টা থেকে ১২ ঘণ্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক অর্পণ কুমার চন্দ জানান, শনিবার রাত সাড়ে ১০টা থেকে রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া রুটে কোনো ফেরি চলেনি। এ সময় দু'পাড়ে পাঁচ শতাধিক যানবাহন আটকা পড়ে। কুয়াশা কেটে গেলে নয়টি ফেরির মাধ্যমে যানবাহন পারাপারের ব্যবস্থা নেওয়া হয় বলে জানান অর্পণ কুমার। মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌ রুটে শনিবার রাত দেড়টা থেকে সাড়ে সাত ঘণ্টা ফেরি চলচল বন্ধ ছিল। বিআইডব্লিউটিসি'র মাওয়ার সহকারী ব্যবস্থাপক শেখর চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুয়াশায় মাঝ নদীতে দুই হাজার যাত্রীসহ পাঁচটি ফেরি আটকা পড়ে। কনকনে শীতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। সকাল ৯ টার পর ফেরি চলাচল স্বাভাবিক হলেও দেখা দেয় যানজট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/এমএসবি/২২৩৫ ঘ.