২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্র রক্ষায় সশস্ত্র বাহিনীর প্রশংসা করলেন ফখরুদ্দীন

প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা ও বেসামরিক প্রশাসনকে সহায়তায় সশস্ত্র বাহিনী গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করছে। তিনি বুধবার সকালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে সশস্ত্র বাহিনীতে কমিশন পাওয়ার কোর্সে উত্তীর্ণ ক্যাডেটদের সম্মিলিত 'রাষ্ট্রপতি কুচকাওয়াজ' অনুষ্ঠানে এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2008, 02:33 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা ও বেসামরিক প্রশাসনকে সহায়তায় সশস্ত্র বাহিনী গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করছে। তিনি বুধবার সকালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে সশস্ত্র বাহিনীতে কমিশন পাওয়ার কোর্সে উত্তীর্ণ ক্যাডেটদের সম্মিলিত 'রাষ্ট্রপতি কুচকাওয়াজ' অনুষ্ঠানে এ কথা বলেন। চট্টগ্রামের ভাটিয়ারিতে সেনাবাহিনীর ৫৯তম বিএমএ লং কোর্স এবং ৩০তম বিএমএ স্পেশাল কোর্স, নৌবাহিনীর মিডশিপম্যান ২০০৭ এ ব্যাচ কোর্স, বিমান বাহিনীর ৫৮ ফ্লাইট ক্যাডেট কোর্সে উত্তীর্ণ ক্যাডেটদের পাশাপাশি শ্রীলংকান স্পেশাল কোর্স-৪ এর ক্যাডেটরা কুচকাওয়াজে অংশ নেয়। প্রধান উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন করেন। সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ পরিদর্শন থেকে বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেন, "একটি স্বাধীন ও সার্বভৌম দেশে সামরিক বাহিনীর গুরুত্ব ও প্রয়োজনীয়তার বিবেচনা থেকে স্বাধীনতা লাভের পর একটি আদর্শ ও দক্ষ সশস্ত্র বাহিনী গড়ে তোলার লক্ষ্যে একাডেমিগুলো প্রতিষ্ঠা করা হয়। যা বর্তমানে গৌরবোদীপ্ত অবস্থানে উন্নীত হয়েছে।" তিনি বলেন, শুধু দেশের শিক্ষার্থীদের প্রশিক্ষণই নয়, আন্তর্জাতিক স