ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একজন অতিরিক্ত সচিব ও চারজন উপসচিবসহ প্রশাসনের সাত কর্মকর্তার পদে সোমবার রদবদল করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় পৃথক আদেশে এসব রদবদল করে।
সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যাস্ত অতিরিক্ত সচিব আবু রেজা খানকে বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
উপসচিবদের মধ্যে সংস্থাপন মন্ত্রালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সিদ্দিক উল্লাহ ভূঞাকে অর্থ বিভাগের উপসচিব, ডা. এটিএম মোস্তফা কামালকে প্রতিরক্ষা বিভাগের উপসচিব এবং মো. রজব আলীকে কারিগরী শিক্ষা অধিদপ্তরের পরিচালক করা হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব জ্ঞান রঞ্জন শীলকে কারিগরী শিক্ষা অধিদপ্তরে পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শহীদুজ্জামান ফারুকীকে জাতীয় বেতন কমিশনের সভাপতির একান্ত সচিব (পিএস), সংস্থাপন মন্ত্রালয়ে ন্যাস্ত সিনিয়র সহকারী সচিব আলীম আক্তার খানকে জাতীয় বেতন কমিশনের সিনিয়র সহকারী সিচিব এবং সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাসরিন আফরোজকে সরকারি কর্মকমিশন সচিবালয়ের (পিএসসি) উপ-পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/জেকে/০১২৮ ঘ.
bdnews24