২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হলেন সিনা ইবনে জামালী

সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) মেজর জেনারেল সিনা ইবনে জামালীকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2008, 07:30 AM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) মেজর জেনারেল সিনা ইবনে জামালীকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ১৯৭৭ সালের ৮ মে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক রেজিমেন্টে কমিশন লাভ করা জামালী কৃতিত্বের জন্য 'সিএএস কেইন' পাওয়ার গৌরব লাভ করেন। আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিনা ইবনে জামালী ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ প্রশিক্ষক এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের ওয়ার ফোর্স উইংয়ের প্রধান প্রশিক্ষক, পদাতিক ব্রিগেডের কমান্ডার, সেনাসদর সামরিক অপারেশন পরিদপ্তরের পরিচালক, সেনাবাহিনী সদর দপ্তরের অ্যাডজুট্যান্ট জেনারেল এবং ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/এমআই/১৩১৬ ঘ.