ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক অটুট থাকবে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স।
তিনি বলেছেন, "পরবর্তী সরকারের সময়ও যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বিরাজমান চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে।"
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে এক বৈঠক শেষে ব্রিটিশ হাইকমিশনার সাংবাদিকদের একথা জানান।
বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার দায়িত্ব পালনকালে সমর্থনের জন্য পররাষ্ট্র উপদেষ্টার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
এদিকে, তত্ত্বাবধায়ক সরকারের আসন্ন বিদায়ের আগে পররাষ্ট্র উপদেষ্টা তার মন্ত্রণালয়ে সব দেশের দূত ও ঢাকাভিত্তিক আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বিদায়ী বৈঠক করবেন বলে জানা গেছে।
২০০৭ সালের ১২ জানুয়ারি ইফতেখার আহমদ চৌধুরী তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২১৩৭ঘ.
bdnews24