ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সহকারী নৌ বাহিনী প্রধান কমোডর এম ফরিদ হাবিবকে রিয়ার অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমোডর এম ফরিদ হাবিব ৩২ বছরের চাকুরি জীবনে বাংলাদেশ নৌ বাহিনীর ছোট বড় বিভিন্ন জাহাজ ও ঘাঁটির অধিনায়কত্ব করেন। বর্তমানে তিনি নৌ সদর দপ্তরে সহকারী নৌ বাহিনী প্রধান (পার্সোনাল) হিসেবে দায়িত্ব পালন করছেন।
কমোডর ফরিদ ১৯৫৯ সালে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালের জুলাই মাসে তিনি নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৭১৯ঘ.
bdnews24