২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধ জাদুঘরে শহীদদের সন্তানদের অশ্র"গাঁথা

১৯৭১-এর ১৯ মে যশোর ক্যান্টনমেন্টে পাকিস্তানী সৈন্যরা নির্মমভাবে হত্যা করে শিক্ষক শেখ আব্দুস সালামকে। ঘাতকরা শুধু তাকে হত্যা করেই ক্ষান্ত হননি, পুড়িয়ে দেয় তার ঘরবাড়ি। চার সন্তান আর স্ত্রী পালিয়ে বাঁচলেও সেইসব স্মৃতি আজও তাড়িত করে তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2008, 03:28 PM

Updated : 26 Aug 2022, 02:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭১-এর ১৯ মে যশোর ক্যান্টনমেন্টে পাকিস্তানী সৈন্যরা নির্মমভাবে হত্যা করে শিক্ষক শেখ আব্দুস সালামকে। ঘাতকরা শুধু তাকে হত্যা করেই ক্ষান্ত হননি, পুড়িয়ে দেয় তার ঘরবাড়ি। চার সন্তান আর স্ত্রী পালিয়ে বাঁচলেও সেইসব স্মৃতি আজও তাড়িত করে তাদের। রোববার মুক্তিযুদ্ধ জাদুঘরে এমনই বেদনা জাগানিয়া স্মৃতি রোমন্থন করতে গিয়ে অশ্র"সজল হলেন শহীদ পরিবারের কয়েকজন সদস্য। নড়াইলের একটি কলেজের অধ্যক্ষ শহীদ শেখ আব্দুস সালাম তার স্ত্রীর কাছে লেখা শেষ চিঠিতে লিখেছিলেন, 'শান্তি, যুদ্ধে যাচ্ছি। আমার চারটি সন্তান সাড়ে সাত কোটি বাঙালির সঙ্গেই মানুষ হবে।' মেয়ে সালমা নার্গিস সেই চিঠির কথা যখন বলছিলেন তখন সমগ্র হলঘর জুড়ে নিস্তব্ধতা। সালমা বলেন,"মাকে লেখা এটাই ছিল বাবার শেষ চিঠি। এরপরই তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। স্থানীয় দোসরদের সহায়তায় ৭১-এর ১৯ মে যশোর ক্যান্টনমেন্টে তাকে নির্মমভাবে হত্যা করে পাক বাহিনী।" "ওরা শুধু বাবাকে হত্যা করেই ক্ষান্ত হয়নি। ডিসেম্বরে প্রচণ্ড শীতের রাতে আমাদের বাড়ি পুড়িয়ে দেয়। শীতের রাতে চারটি সন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন আমার মা", বলেন সালমা। দেশ স্বাধীন হলেও শান্তির মেয়েরা স্বস্তি পাননি। কঠিন জীবন সংগ্রামের করে চার সন্তানকে লেখাপড়া শিখিয়েছিলেন শান্তি। একদিন সরকারি চাকরি পান সালমা নার্গিস। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকারের সময় নিয়োগ স্থগিত করে দেওয়া হয়। মামলায় জয়ী হয়ে পাঁচ বছর পর চাকরি পান তিনি। স্বাধীনতা যুদ্ধে বাবা হারানো এক মেয়ে শোনান স্বাধীন দেশে বঞ্চিত হওয়ার আরেক গল্প। একইরকম অভিজ্ঞতার কথা শোনান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শহীদ বুদ্ধিজীবী আব্দুল মুক্তাদিরের মেয়ে ইলোরা মুক্তাদির। পাকিস্তানী বাহিনী তার বাবাকে হত্যা করে। ইলোরা জানান, পুত্রশোকে কাঁদতে কাঁদতে তার দাদার দুই চোখই নষ্ট হয়ে যায়। দাদি মারা যান স্মৃতিশক্তি হারিয়ে। এরপর অনেক কষ্টে মা তাকে লেখাপড়া শেখান। কৌতুহলকর বিষয়, ইলোরার চাকরিও একই সরকারের সময় আটকে থাকে। " বিএনপি-জামায়াত জোট শাসনামলের সময় সরকারের ভূতত্ত্ব