ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ থাকবে।
দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দূতাবাসের কনস্যুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারও ১৬ ডিসেম্বর বন্ধ থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১২১৫ ঘ.
bdnews24