২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে লুণ্ঠিত তৈরি পোশাক উদ্ধার

ঢাকার একটি তৈরি পোশাক কারখানার খোয়া যাওয়া ২৩২ কার্টন পোশাক শনিবার ভোরে নগরীর হালিশহর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2008, 02:10 PM

Updated : 26 Aug 2022, 02:47 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকার একটি তৈরি পোশাক কারখানার খোয়া যাওয়া ২৩২ কার্টন পোশাক শনিবার ভোরে নগরীর হালিশহর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ভোর রাত সাড়ে চারটায় হালিশহর এলএসডি গোডাউনের পাশ থেকে উদ্ধার করা ডেমরার মাস্টার গার্মেন্ট লিমিটেডের ওই মালামালের দাম প্রায় ৪২ হাজার ডলার বলে পুলিশ জানিয়েছে। সিএমপির কোতোয়ালী জোনের সহকারী কমিশনার বাবুল আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়। উদ্ধার করা পোশাকের মধ্যে ৮ হাজার ১০০ পিস ওভেন শার্ট রয়েছে। যুক্তরাষ্ট্রে শিপমেন্টের জন্য এগুলো গত ২৪ নভেম্বর চট্টগ্রাম পাঠানো হয় বলে তিনি জানান। অপরাধী চক্র কৌশলে এসব মালামাল সরিয়ে ফেলে। বাবুল আক্তার বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে নগরীর বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২০০৪ঘ.