ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়াশার কারণে শুক্রবার রাতে দেশের বিভিন্ন স্থানে লঞ্চ ও ফেরি চলাচল ব্যাহত হয়। ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগ পোহাতে হয়েছে ঈদ শেষে ঢাকামুখী মানুষদের।
এদিকে কুয়াশার কারণে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনাও হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।
কুয়াশার জন্য দৌলতদিয়া-পাটুরিয়া এবং মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বিঘ্নিত হয়েছে। চাঁদপুরে মেঘনা নদীতে আটকা পড়ে কয়েকটি লঞ্চ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর-
মুন্সীগঞ্জ: কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল শুক্রবার রাতে চার ঘণ্টা বন্ধ ছিল। ওই সময় চারটি ফেরি পদ্মায় আটকা পড়ে। ফলে দেখা দেয় যানজট।
শনিবার সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় ঘাটে যানজট কমেনি।
রাজবাড়ী: দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে শনিবার ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত পাঁচ ঘণ্টা ফেরি চলেনি। এতে উভয় পাড়ে শতাধিক গাড়ি আটকা পড়ে। তবে কুয়াশা কেটে যাওয়ারে পরপরই পারাপার শুরু হয়।
বিআইডব্লিওটিসি'র দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার বলেন, "১০টি ফেরির মাধ্যমে গাড়ি পারাপার চলছে। দুপুর নাগাদ নাগাদ যানজট অনেকটাই কেটে গেছে।"
সাভার: কুয়াশার কারণে ঢাকা-আরিচা, নবীনগর-কালিয়াকৈর সড়কে গাড়ি চলাচল বিঘি
bdnews24