২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে মনোনয়ন প্রত্যাহার করেছেন ১৩ জন

রাজশাহীর ছয়টি আসনে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2008, 02:35 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

রাজশাহী, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর ছয়টি আসনে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের করেছেন। তবে রাজশাহী-৪ আসনে (বাগমারা) আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া স্বতন্ত্রী প্রার্থী সাবেক মন্ত্রী আমজাদ হোসেন তার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। জেলার ছয়টি আসনে এখন প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জন। রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মুসা সাংবাদিকদের এ তথ্য জানান। মনোনয়নপত্র প্রত্যাহারকারীদের মধ্যে আছেন- রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ি) আসনে জাতীয় পার্টির মমতাজ উদ্দিন, রাজশাহী-২ (মহানগর) আসনে জামায়াতের আতাউর রহমান, আওয়ামী লীগের অধ্যাপক ড. আবদুল খালেক, জাতীয় পার্টির এসএম জোহা সরকার ও জাকের পার্টির একেএম মাহফুজুর রহমান। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জাতীয় পাটির মোস্তাক আহমেদ লাবু, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মজিবুল হক বকু ও গণতন্ত্রী পার্টির মাসুদ রানা, রাজশাহী-৪ (বাগমারা) আসনে জাতীয় পার্টির আবুল তালেব প্রামাণিক, জামায়াতের আব্দুল আহাদ কবিরাজ ও পিডিপির খায়রুল কবির খান। রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে আওয়ামী লীগের রায়হানুল হক রায়হান ও জাতীয় পার্টির হামিদুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৭ ঘ.