২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাসের অপেক্ষায় যাত্রীরা

দেশের বিভিন্ন স্থানে দীর্ঘস্থায়ী যানজটের কারণে সোমবার রাজধানীতে প্রয়োজনীয় সংখ্যক বাস ঢুকতে পারছে না। ফলে সকালের টিকিট কেটেও দুপুর পর্যন্ত গন্তব্যের উদ্দেশে রাজধানী ছাড়তে পারেননি অনেকে। এ অবস্থায় রাজধানীর বাস স্ট্যান্ডগুলোয় ভীড় জমেছে বাসের অপেক্ষায় থাকা যাত্রীদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2008, 09:07 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে দীর্ঘস্থায়ী যানজটের কারণে সোমবার রাজধানীতে প্রয়োজনীয় সংখ্যক বাস ঢুকতে পারছে না। ফলে সকালের টিকিট কেটেও দুপুর পর্যন্ত গন্তব্যের উদ্দেশে রাজধানী ছাড়তে পারেননি অনেকে। এ অবস্থায় রাজধানীর বাস স্ট্যান্ডগুলোয় ভীড় জমেছে বাসের অপেক্ষায় থাকা যাত্রীদের। দিনাজপুরগামী মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৬ টা থেকে বাসের জন্য অপেক্ষায় আছি। দুপুর ২ টা পর্যন্ত বাসের দেখা পায়নি।" তিনি বলেন, "আমার মতো হাজার হাজার যাত্রী গাবতলীতে বাসের অপেক্ষায় বসে আছে। পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছি আমরা। হানিফ এন্টারপ্রাইজের ব্যবস্থাপক আবদুস সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার মধ্যরাত থেকেই যানজট শুরু হয়েছে। টাঙ্গাইলের এলেঙ্গা-মির্জাপুর এলাকায় প্রায় ৫০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এ কারণে রাজধানীতে বাস ঢুকতে পারছে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এজে/১৪৫৯ ঘ.