২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাতৃভাষা দিবসকে প্রথম একটি ঘোষণায় অন্তর্ভূক্ত করছে জাতিসংঘ

জাতিসংঘ সাধারণ পরিষদ প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কোনো একটি ঘোষণায় অন্তর্ভূক্ত করতে যাচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্র"য়ারিকে সামনে রেখে 'শান্তির সংস্কৃতি' শীর্ষক এই ঘোষণা প্রস্তাব করে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2008, 05:23 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ সাধারণ পরিষদ প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কোনো একটি ঘোষণায় অন্তর্ভূক্ত করতে যাচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্র"য়ারিকে সামনে রেখে 'শান্তির সংস্কৃতি' শীর্ষক এই ঘোষণা প্রস্তাব করে বাংলাদেশ। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, "এ বছর সর্বাধিক ১২৪টি দেশ এই ঘোষণাকে সমর্থন জানিয়েছে। এবারের ঘোষণা বিশেষ গুরুত্বপূর্ণ কারণ একটি জাতিসংঘ ঘোষণায় এবারই প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে অন্তর্ভূক্ত করা হয়েছে। এর মাধ্যমে আন্তঃসংস্কৃতি সংলাপ ও শান্তির সংস্কৃতির অগ্রযাত্রায় মাতৃভাষার অবদান স্বীকৃত হবে।" ১৯৯৯ সালের নভেম্বর মাসে জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো বাংলাদেশের 'শহীদ দিবস' ২১ ফেব্র"য়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এর পর ২০০০ সাল থেকে প্রতিবছর এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা হিসেবে বাংলাভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে প্রাণ দেন এদেশের বেশ কয়েকজন ভাষা সৈনিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/২৩০৩ঘ.