২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবারও দেশের শতাধিক গ্রামে একদিন আগে ঈদ

এবারও চট্টগ্রাম, চাঁদপুর, বরিশাল, বরগুনা ও পটুয়াখালীর শতাধিক গ্রামে একদিন আগে সোমবার পবিত্র ঈদ উল-আজহা উদযাপন হবে। অপরদিকে সারাদেশে মঙ্গলবার উদযাপিত হবে ঈদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2008, 03:36 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেস্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারও চট্টগ্রাম, চাঁদপুর, বরিশাল, বরগুনা ও পটুয়াখালীর শতাধিক গ্রামে একদিন আগে সোমবার পবিত্র ঈদ উল-আজহা উদযাপন হবে। অপরদিকে সারাদেশে মঙ্গলবার উদযাপিত হবে ঈদ। বিশ্বের যে কোনো দেশে চাঁদ দেখার খবরের ওপর ভিত্তি করে এবং সৌদি আরবের সঙ্গে মিলিয়ে বহু বছর ধরে ওইসব গ্রামের মানুষ ঈদ-উল ফিতর ও ঈদ উল-আজহা উদযাপন করে আসছে। এরা চট্টগ্রামের মির্জাখীল, এলাহাবাদ দরবারসহ বিভিন্ন তরিকার অনুসারী। আমাদের চট্টগ্রাম অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর-- চট্টগ্রাম: দক্ষিণ চট্টগ্রামের ৩০টির অধিক গ্রামের মানুষ সোমবার ঈদ উল-আজহা উদযাপন করবেন। সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা তাদের প্রচলিত রীতি অনুযায়ী এ অঞ্চলে একদিন আগে ঈদ পালন করেন। এ অঞ্চলের বোয়ালখালী, আনোয়ারা, সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার কমপক্ষে ত্রিশটি গ্রামে মঙ্গলবার ঈদ উদযাপিত হবে। গ্রামগুলো হল- সাতকানিয়া উপজেলার মির্জাখীল, চরতী, সুইপুরা, গাটিয়া ডেঙ্গা, চন্দনাইশ উপজেলার হারালা, কাঞ্চননগর, বাদামতল, পশ্চিম এলাহাবাদ, বাইনজুরি, কেশুয়া, কানাইমাদারী, সাতবাড়িয়া, দোহাজারি, বরকল, বাঁশখালির চাম্বল, কালিপুর, শেখের খীল, ভাদালিয়া, হাছনদণ্ডী, চর বরমা, আলি নগর, পটিয়ার বাহুলী, পারিগ্রাম মোল্লা পাড়া, আলমদার পাড়া, হাইদগাঁও, আনোয়ারার বরুম ছড়া, তৈলার দ্বীপসহ আরও কয়েকেটি গ্রামে সোমাবার ঈদ পালন করা হবে। এছাড়া চকরিয়া, টেকনাফ, মহেষখালী, হ্নীলা, কুতুবদিয়া, আলীকদম ও সীতাকুণ্ডের মাহমুদাবাদ এলাকায়ও মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা সোমবার ঈদ উদযাপন করবেন। স্থানীয় সাংবাদিক নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লোহাগাড়ার চুনতি, আধুনগর, চাকফিরানি, আমিরাবাদ, সাতকানিয়ার বাজালিয়া, পুরানগড়, মাদার্শা এলাকা থেকে দরবার শরীফের অনুসারীরা ঈদের নামাজ আদায়ের জন্য মির্জাখীলে সমবেত হবেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা রয়েছে বলে জানান তিনি। তিনি জানান, এসব গ্রামের মানুষ প্রায় দু'শ বছর ধরে ঈদসহ সকল ধর্মীয় অনুষ্ঠান সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করে আসছে। প্রায় দু'শ বছর আগে সাতকানিয়ার মীর্জাখীল গ্রামে হযরত মাওলানা মোখলেসুর রহমান জাহাগিরি (র.) দরগাহ শরীফ স্থাপন করেন। সে সময় থেকে রোজা ও ঈদসহ সকল ধর্মীয় উৎসব তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করে আসছেন। চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, ভোলাচোঁ, জাক্নি, সোনাচোঁ, প্রতাপপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর, উট্তলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচর, বালুথুবা, কাইতাপাড়া, নূরপুর, সাচনমেঘ, ষোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী গ্রামসহ শাহরাস্তি ও কচুয়া উপজেলার কয়েকটি গ্রামের মানুষ ঈদ উদযাপন করবেন সোমবার। হাজীগঞ্জের সাদ্রা গ্রামের মরহুম পীর মাওলানা ইসহাকের বড় ছেলে ও সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আবু জোফার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আজ (রোববার) সৌদি আরবে হজ পালন হচ্ছে। সে হিসাবে হজের পরের দিন অর্থাৎ আগামীকাল (সোমবার) চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ উল-আজহা পালিত হবে। তিনি জানান, সোমবার সাদ্রা গ্রামের ঈদের প্রধান জামায়াত সকাল ১০টায় সাদ্রা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। তিনি নিজে ঈদের জামাতে ইমামতি করবেন বলেও জানান। এছাড়া জেলার অন্য গ্রামগুলোতেও একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বরগুনা: বরগুনা শহরের হাইস্কুল সড়কের মোখলেসুর রহমান শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হজরত কাদেরিয়া চিশতিয়া তরিকা পন্থিরা বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের পাজড়াভাঙ্গা, কালিরতবক, গৌরীচন্না ইউনিয়নের ধুপতি, বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী, সরিষামুড়ি ইউনিয়নের ভোড়া, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী ও পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের সিংড়াবুনিয়া গ্রামের মানুষ সৌদী আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করবেন। এছাড়া কাদিয়ানী স