রুহুল আমিন রানা,
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --ঈদের পর ১২ ডিসেম্বর থেকে সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর কথা থাকলেও বন্দরনগরী চট্টগ্রামে কোরবানির পশুর হাটের পাশাপাশি নির্বাচনী জনসংযোগ শুরু হয়ে গেছে। সাধারণ মানুষ বাড়ি ফেরা বা কোরবানীর পশু ও অন্যান্য কেনাকাটায় মন দিচ্ছেন আর রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা ব্যস্ত দলের কার্যালয় ঘিরে জনসংযোগে।
আগামী ৯ ডিসেম্বর কোরবানীর ঈদ। এরপরই নির্বাচনের প্রচারণা শুরু হবে জোরেশোরে। তবে রাজনৈতিক নেতাকর্মীদের বসে থাকার সময় নেই। আপাতত ঘরোয়া সভা-সমিতির মাধ্যমে নির্বাচনী জনসংযোগ চলছে।
চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগের (মহাজোট) মনোনীত প্রার্থী আফসারুল আমিন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা জনসংযোগ করছি; ভোটারদের কাছে যাচ্ছি, তাদের বোঝানোর চেষ্টা করছি। আগামী নির্বাচনে সৎ প্রার্থীকে নির্বাচিত করার জন্য তাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি।"
একই আসনে বিএনপির (চার দলীয় জোট) মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল নোমানও মহানগর বিএনপি কার্যালয় ও নিজের এলাকায় নিয়মিত কর্মী সভা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "চট্টগ্রামের উন্নয়ন ধরে রাখতে চারদলীয় জোটকে ভোট দেওয়ার জন্য আমরা ভোটারদের প্রতি আহ্বান জানচ্ছি।"
এদিকে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অপরাধীদের 'আসনভিত্তিক' তালিকা তৈরি করছে পুলিশ। চিহ্নিত সন্ত্রাসীদের ধরতেও অভিযান চলছে। এছাড়া কোরবানির পশুর হাটে ছিনতাই-চাঁদাবাজি রোধে পুলিশের পাশাপাশি র্যাব অস্থায়ী ক্যাম্প বসিয়ে নজরদারি করছে।
এবার চট্টগ্রামে চারটি স্থানে কোরবানীর পশুর হাট বসিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। শাহ আমানত সেতুসংলগ্ন এলাকা, পতেঙ্গা, বহদ্দার হাট ও অক্সিজেনের এই চার হাট ছাড়াও সাগরিকা গরু বাজার ও বিবিরহাটের স্থায়ী হাটে পশু কেনাবেচা শুরু হয়েছে এরই মধ্যে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ পুলিশ কমিশনার (সদর) এ কে এম শহিদুর রহমান তাদের প্রস্তুতির কথা জানিয়ে বলেন, "ঈদ ও নির্বাচন সামনে রেখে নগরীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ১২টি থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশের বিশেষ দল নিয়মিত অভিযান চালাচ্ছে। নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশ পথগুলোর স্থায়ী চেকপোস্টের পাশাপাশি বিভিন্ন মোড় ও পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালানো হচ্ছে।"
নগরীতে পুলিশের সহযোগিতায় ছয় প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ঈদের পরের দিন পর্যন্ত দায়িত্ব পালন করবে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার বলেন, "নির্বাচনের পরিবেশ বিঘি
bdnews24