শেরপুর, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর পৌরসভার খরমপুর মহল্লায় বৃহস্পতিবার রাতে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
এরা হলো- এখলাছুর রহমানের মেয়ে ইশা (২) এবং তাদের গৃহকর্মী ডলি (৮)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল আলম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৮টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আবু বকরের বাড়িতে আগুন লাগে। এ সময় একটি ঘরে ঘুমন্ত ইশা ও ডলি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
আগুনে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০০৩০ ঘ.
bdnews24