ভোলা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনপুরা উপজেলার চর পাতালীয়ায় মেঘনা মোহনায় বুধবার জলদস্যুদের সঙ্গে পুলিশের তিনঘণ্টা গোলাগুলি হয়েছে। ঘটনার পর জলদস্যু সন্দেহে ২০ জনকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাই করা ১৪টি মাছ ধরা ট্রলার।
ভোলার পুলিশ সুপার জি এম আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মনপুরা থানার উপ পরিদর্শক জলিলের নেতৃত্বে মেঘনার মোহনায় জলদস্যুদের আস্তানায় অভিযান চালানোর সময় দু'পক্ষের গোলাগুলি শুরু হয়।
একপর্যায়ে জলদস্যুরা ছিনতাই করা ট্রলার ফেলে পালানোর চেষ্টা করলে পুলিশ ওসমান নামে একজনকে আটক করে। স্থানীয় জনতা পরে আরো ১৯ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটকরা হচ্ছেন- আজিম (৩৫), নজির (৩০), কাদের (২২), সাবু (২০), ফয়জুল
bdnews24