২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় দুই পোশাক শ্রমিকের মৃত্যু

নগরীর বন্দর থানার ফকিরহাট এলাকায় বুধবার সকালে ট্রাকের ধাক্কায় দুই নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2008, 06:52 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বন্দর থানার ফকিরহাট এলাকায় বুধবার সকালে ট্রাকের ধাক্কায় দুই নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। ওই ঘটনার পরপর ক্ষুব্ধ শ্রমিকদের অবরোধের কারণে ঘণ্টাকাল সাগরিকা সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। নিহতরা হলেন- রেখা আক্তার ও নিলুফার বেগম। আহতরা হলেন- রহিমা ও নার্গিস আক্তার। হতাহতরা সবাই বিকল্পধারার মহাসচিব আব্দুল মান্নানের পোশাক কারখানা ডেল্টা ফ্যাশনের শ্রমিক। বন্দর থানার উপ-পরিদর্শক আসহাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ৭টার দিকে ফকিরহাট সেতুর কাছে চার গার্মেন্টসকর্মী বহনকারী একটি রিকশাকে পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে দুই জন ঘটনাস্থলেই মারা যায়।" তিনি জানান, দুর্ঘটনায় আহত অপর দুই শ্রমিককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক এবং এর হেলপার নুরুকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা আসহাব জানান। তবে চালক পালিয়ে যায়। দুর্ঘটনার খবর ডেল্টা গার্মেন্টসে গেলে কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে এসে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। তবে পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১২৪৫ ঘ.