২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন নিহত

নগরীর চট্টগ্রাম কলেজের সামনে মঙ্গলবার ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জাকের উল্লাহ (৫৬) নামে একজন নিহত হয়েছে। পুলিশ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2008, 03:34 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চট্টগ্রাম কলেজের সামনে মঙ্গলবার ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জাকের উল্লাহ (৫৬) নামে একজন নিহত হয়েছে। পুলিশ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। নিহত জাকের উল্লাহর গ্রামের বাড়ি কুতুবদিয়ায়। কোতোয়ালী থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারি উপ-পরিদর্শক পঞ্চান্দন সরকার জানান, ভোর পাঁচটার দিকে ঢাকা থেকে আসা একটি বাস থেকে বহদ্দারহাট নামেন জাকের উল্লাহ। চার/পাঁচ জন ছিনতাইকারী চট্টগ্রাম কলেজের সামনে তার রিকশা আটকে ছিনতাইয়ের চেষ্টা চালায় এবং পেটে ও বুকে ছুরি মারে। গুরুতর আহত অবস্থায় জাকের উল্লাহকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তার মৃত্যু হয়। তবে ছিনতাইকারীরা টাকা বা কিছু নিয়ে গেছে কিনা তা জানা যায়নি বলে তিনি উল্লেখ করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উৎপল বড়