ঝিনাইদহ, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঝিনাইদহ-১ আসনের (শৈলকুপা) বিএনপিদলীয় সাবেক সাংসদ আব্দুল ওহাবের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
সোমবার দুর্নীতি দমন কমিশন-দুদকের যশোর কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, সাবেক সাংসদ ওহাবের বিরুদ্ধে ২০০৪ সলের দুর্নীতি দমন আইনের ২৬/২ এবং ২৭/১ ধারায় এ মামলা হয়েছে ।
মামলায় অভিযোগ করা হয়, ওহাব ও তার পরিবারের পোষ্যরা জ্ঞাত আয় বর্হিভুত ৪৫ লাখ ৯৭ হাজার ৮১০ টাকার সম্পদ অর্জন করেছেন।
এছাড়া মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে ওহাব ৮৯ লাখ ৯২ হাজার ৬৭৭ টাকার সম্পদ গোপন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫১৩ ঘ.
bdnews24