২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

ব্রাহ্মণবাড়িয়ার মালিহাতা বাস স্ট্যান্ডে ঢাকা-সিলেট মহাসড়কে রোববার সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2008, 05:10 AM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার মালিহাতা বাস স্ট্যান্ডে ঢাকা-সিলেট মহাসড়কে রোববার সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতের নাম আবুল হাসনাত বাবু। তিনি রূপালী ব্যাংকের সিলেট দয়ামীর শাখার ব্যবস্থাপক ছিলেন। সকাল ৭টায় দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বাবু নিহত হন বলে জানিয়েছেন মহাসড়ক পুলিশের ঘাটিহাতা ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মোহাম্মদ বায়েজিদ। দুর্ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। নিহত বাবুর বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০০ ঘ.