২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসানাতের আরও ১৪ বছর সাজা

দুটি মামলায় সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহকে বুধবার ১৪ কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2008, 12:55 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

বরিশাল, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটি মামলায় সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহকে বুধবার ১৪ কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত। দুর্নীতির অপর দুটি মামলায় আওয়ামী লীগের এই নেতার ইতোপূর্বে ২২ বছর কারাদণ্ডাদেশ হয়। তবে তিনি পলাতক। মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি এবং অবৈধভাবে অর্থ সংরক্ষণের দায়ে বুধবার আবুল হাসানাতকে সাজা দেন বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক একেএম জুলফিকার আলী। মুক্তিযোদ্ধা সার্টিফিকেট জালিয়াতির মামলায় হাসানাতকে ৭ বছর কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে। অবৈধভাবে অর্থ সংরক্ষণের দায়ে অপর মামলায়ও তাকে একই সাজা দেওয়া হয়েছে। ২০০২ সালের ২২ অক্টোবর যৌথবাহিনী বরিশাল নগরীর কালিবাড়ি সড়কে হাসানাতের বাসায় অভিযান চালিয়ে নামবিহীন ৩৫৫টি মুক্তিযোদ্ধা সনদ এবং ৬ লাখ ১৩ হাজার ২০০ টাকা উদ্ধার করে। ওই ঘটনায় কোতোয়ালি থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) বোরহান রেজা বাদি হয়ে দুটি মামলা করেন। থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম তদন্ত শেষে চলতি বছরের ১ জুন দুই মামলার অভিযযোগপত্র দাখিল করে। এর আগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা দুটি মামলায় সংসদ ভবনের বিশেষ আদালত হাসানাতকে ২২ বছর কারাদণ্ড দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫৭ ঘ.