২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে শুরু হচ্ছে প্রারম্ভিক শৈশব বিকাশ বিষয়ক সম্মেলন

সোমবার থেকে রাজধানীর শিশু একাডেমিতে শুরু হচ্ছে প্রারম্ভিক শৈশব বিকাশ বিষয়ক দু' দিনব্যাপী এক সম্মেলন। বাংলাদেশ আরলি চাইল্ডহুড ডেভলপমেন্ট (ইসিডি) নেটওয়ার্কের উদ্যোগে এটি তৃতীয় জাতীয় সম্মেলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2008, 05:13 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সোমবার থেকে রাজধানীর শিশু একাডেমিতে শুরু হচ্ছে প্রারম্ভিক শৈশব বিকাশ বিষয়ক দু' দিনব্যাপী এক সম্মেলন। বাংলাদেশ আরলি চাইল্ডহুড ডেভলপমেন্ট (ইসিডি) নেটওয়ার্কের উদ্যোগে এটি তৃতীয় জাতীয় সম্মেলন। ইসিডি নেটওয়ার্কের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে ইসিডি নিয়ে যারা কাজ করেন তাদের নিজেদের মধ্যে তথ্য ও অভিজ্ঞতা বিনিময় করাই এ সম্মেলন আয়োজনের উদ্দেশ্য। ইসিডি কার্যক্রমের বর্তমান অবস্থা পর্যালোচনা ও ভবিষ্যত কাজের দিক-নির্দেশনা তৈরি করা হবে সম্মেলনে। দু' দিনের এ সম্মেলনে সারাদেশ থেকে ৮০০ প্রতিনিধি ছাড়াও ভারত, শ্রীলংকা ও যুক্তরাষ্ট্র থেকেও অতিথিরা অংশ নেবেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সরকারের উদ্যোগে প্রারম্ভিক শিক্ষা প্রকল্পের আওতায় ১১টি জেলায় শিশুদের প্রাক-শিক্ষা দেওয়া করা হচ্ছে যাতে তারা ৬ বছর বয়সে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে পারে। বর্তমানে ৫ হাজার ৬২৮টি কেন্দ্র থেকে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয় পর্যায়ক্রমে মোট ৯ হাজার শিক্ষা কেন্দ্র স্থাপন করা হবে। ৭৮ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২৩০০ঘ.