২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর সূত্রাপুরে গুলিতে যুবক নিহত

রাজধানীর গোপীবাগ এলাকায় শনিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে মো. মিন্টু (৩০) নামে একজন নিহত হয়েছেন। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮টার দিকে মিন্টু রেলগেটের কাছে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। গুলি তার মাথা ও বাম পাঁজরে লাগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2008, 05:53 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গোপীবাগ এলাকায় শনিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে মো. মিন্টু (৩০) নামে একজন নিহত হয়েছেন। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮টার দিকে মিন্টু রেলগেটের কাছে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। গুলি তার মাথা ও বাম পাঁজরে লাগে। স্থানীয় লোকজন মিন্টুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে জানান। মিন্টুর বাসা জুরাইনে। গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা এলাকায়। মিন্টুকে হাসপাতালে নিয়ে আসেন এমন একজন সাংবাদিকদের জানান, মিন্টু পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবশ্য এ তথ্য অস্বীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/এসএনডি/২৩৪৩ ঘ.