ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতায় গেলে পাঁচ বছরে আরো ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রতিশ্র"তি থাকছে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে। বিএনপি বলছে, সামগ্রিক উন্নয়নের জন্যই জ্বালানি খাতকে গুরুত্ব দেবে তারা।
শনিবার জাতীয় প্রেসক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত 'নির্বাচনী ইশতেহারে জ্বালানি খাত' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের প্রতিনিধিরা এ কথা জানান।
আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফারুক খান বলেন, তার দল এবারের নির্বাচনী ইশতেহারে জ্বালানি খাতকেই অগ্রাধিকার দিচ্ছে। ক্ষমতায় গেলে আগামী ৫ বছর আরো ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা নেবে তারা। এছাড়া বিতরণ ও সরবরাহ ব্যবস্থারও উন্নয়ন ঘটানো হবে।
তিনি বলেন, "আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের ভিশন হচ্ছে ২০২০ সালের মধ্যে সবার জন্য বিদ্যুতের ব্যবস্থা করা। এছাড়া বাপেক্স, পেট্রোবাংলাসহ দেশীয় কোম্পানিগুলোকেও শক্তিশালী করা হবে।"
আওয়ামী লীগের এ নেতা বলেন, "বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চালানোর মতো বিশেষজ্ঞের অভাব রয়েছে আমাদের। এ অভাব মেটাতে হবে। সংসদে উপস্থাপনের মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে প্রতিটি চুক্তি করা হবে। দরকার হলে একটি পার্লামেন্টারি ককাস গঠন করতে হবে।"
বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "জ্বালানি খাত নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিভেদ থাকা উচিত নয়। জাতীয় সম্পদকে জাতীয় স্বার্থে কাজে লাগাতে হবে। তবে অনেক সময় আমরা নিজেদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে নিজেরাই যত
bdnews24