২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী সরকারের জন্য ব্যবসায়ীদের ৫২ দফা

দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে আগামী সরকারের প্রথম ১০০ দিনের মধ্যে ২১টি খাতে ৫২টি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছেন দেশের ব্যবসায়ীরা। শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে 'সামষ্টিক অর্থনৈতিক এজেন্ডা' শীর্ষক ব্যবসায়ী সম্মেলনে বাংলাদেশে শিল্প ও বণিক সমিতির সভাপতি আনিসুল হক এ সুপারিশমালা উপস্থাপন করেন। বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2008, 01:23 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে আগামী সরকারের প্রথম ১০০ দিনের মধ্যে ২১টি খাতে ৫২টি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছেন দেশের ব্যবসায়ীরা। শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে 'সামষ্টিক অর্থনৈতিক এজেন্ডা' শীর্ষক ব্যবসায়ী সম্মেলনে বাংলাদেশে শিল্প ও বণিক সমিতির সভাপতি আনিসুল হক এ সুপারিশমালা উপস্থাপন করেন। বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত ছিলেন। আনিসুল হক বলেন, "আগামীতে যে গণতান্ত্রিক সরকার আসবে তাদের প্রথম কাজ হবে প্রথম ১০০ দিনের মধ্যে এসব সুপারিশ বাস্তবায়ন শুরু করা।" ব্যবসায়ীদের সুপারিশমালার মধ্যে রয়েছে- বাপেক্সের পাঁচ বছরের কর্মপরিকল্পনা ঘোষণা এবং বছরে অন্তত ৬টি তেল-গ্যাস অনুসন্ধান কূপ খনন করা। সরকারের প্রথম ১০০ দিনে খনন করতে হবে অন্তত একটি অনুসন্ধান কূপ। কয়লা উৎপাদনের কোনো বিকল্প নেই এ মত ব্যক্ত করে সুপারিশমালায় বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কয়লানীতি চূড়ান্ত না হলে নুতন সরকারের সময় তা চূড়ান্ত করতে হবে। জরুরি চাহিদা পূরণের লক্ষ্যে এখনকার ভাড়া বিদ্যুৎ কেন্দ্রগুলোর কর্মক্ষমতা মূল্যায়ন করে আগামী গ্রীষ্মের চাহিদা মেটানোর জন্য আরও ৫০০ মেগাওয়াট ক্ষমতার ভাড়া বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু করতে হবে। ২০ বছরের বেশি পুরনো সব বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি (প্ল্যান্ট) সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে বদলে ফেলতে হবে। সুপারিশমালায় অনাবাসী বাংলাদেশীদের জন্য একটি এনআরবি পরিষদ গঠনের প্রস্তাব করা হয় এবং নতুন সরকারের ১০০ দিনের মধ্যে সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিত্বে একটি 'ফাইনান্সিয়াল ক্রাইসিস ম্যানেজমেন্ট টাস্কফোর্স' গঠন করতে বলা হয়। ব্যাংকিং লেনদেনে আদায়কৃত বিভিন্ন সার্ভিস চার্জ কমপক্ষে ৩০ ভাগ কমানোরও দাবি জানিয়েছে ব্যবসায়ীরা। তাদের সুপারিশমালায় বলা হয়েছে, উৎপাদনশীল শিল্পের প্রকল্প ঋণ ও ওয়ার্কিং ক্যাপিটালে আরোপিত সুদের হার ২ শতাংশ কমাতে হবে এবং জামানত ও ঋণের সুদের হারের ব্যবধান (