সান হোসে, ক্যালিফোর্নিয়া (রয়টার্স/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ ইউনূস মনে করেন, বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কট গরিব মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য একটি সুযোগ তৈরি করে দিতে পারে। প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা যখন ব্যর্থ প্রমাণিত হচ্ছে- তখন ক্ষুদ্র ঋণের নির্ভরযোগ্য ও ঝুঁকিহীন বিনিয়োগের মাধ্যমে বিশ্বের সব গরিব মানুষ হয়ে উঠতে পারে স্বনির্ভর।
গত বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে 'গরিবের ব্যাংকার' হিসেবে খ্যাত এই নোবেল বিজয়ী বলেন, "বিশ্ব অর্থনীতির এই ধস বেদনাদায়ক। কিন্তু এটি একটি সুযোগও বটে।"
রয়টার্সকে ইউনূস বলেন, "আমরা সাধারণত ছোটোখাটো সমস্যাগুলোকে ফেলে রাখি। এভাবে একসময় সমস্যার পাহাড় জমে যায়। আমরা এখন তেমন একটি পরিস্থিতির মুখোমুখি।"
বর্তমান অর্থনৈতিক সঙ্কটের জন্য গুটিকয়েক মানুষের অপরিসীম লোভকে দায়ী করে তিনি বলেন, "এই সঙ্কটে বিশ্বের ৩০০ কোটি গরিব মানুষই সবচে বেশি ক্ষতিগ্রস্ত হবে, অথচ তারা এর জন্য দায়ী নয়।"
নিজে পুঁজিবাদী আদর্শে বিশ্বাসী হয়েও ইউনূস দীর্ঘদিন ধরেই বিশ্বায়ন ও মুক্তবাজার অর্থনীতির গতিধারা নিয়ন্ত্রণের ওপর জোর দিয়ে আসছেন। বিশ্ব অর্থনীতির সা
bdnews24