২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী ভগ্নিপতি ও শ্যালক নিহত হয়েছে। শুক্রবার দুপুরে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ঝংকার সিনেমা হলের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2008, 01:04 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী ভগ্নিপতি ও শ্যালক নিহত হয়েছে। শুক্রবার দুপুরে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ঝংকার সিনেমা হলের অদূরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে নাজিরহাটগামী একটি বালিভর্তি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে দুই মোটর সাইকেল আরোহী মোঃ জাহাঙ্গীর আলম (৩৭) ও তার শ্যালক মোঃ মাহাবুবুল আলম সমির (২৪) ঘটনাস্থলে মারা যান। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী জানান, মোটর সাইকেল আরোহীরা এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। জাহাঙ্গীর কাঠিরহাটের নুরুল আলম এবং মাহবুব মন্দাকিনী এলাকার আবু তাহেরের ছেলে । ওসি জানান, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। খবর লেখার সময় এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/১৮৫৫ঘ.